কম্পিউটার ভালো রাখার উপায় 2023

 

কম্পিউটার ভালো রাখার উপায় 2023
কম্পিউটার ভালো রাখার উপায় 2023


কম্পিউটার ভালো রাখার উপায় 2023


আপনার কম্পিউটারে পার্টিশন ব্যবহার করবেন। এতে একটি পার্টিশনে অপারেটিং সিস্টেম এবং অন্যান্যগুলোতে প্রয়োজনীয় ফাইল রাখা যায়। ফলে কোনো কারণে সমস্যা হলে ফাইল রিকোভারিসহ নানা কাজে সুবিধা হয়। মনে রাখবেন, প্রতি পার্টিশনে অন্তত ২০ শতাংশ জায়গা কজালে রাখা উচিত। * কম্পিউটার ও হার্ডডিস্কের শত্রু হলো ধুলাবালি। একটি ছোট্ট ধুলাবালির কণা হার্ডডিস্কের হেড নষ্ট করে দিতে পারে। এতে হার্ডডিস্ক ক্রাশ হওয়ারও সম্ভাবনা থাকে। তাই যতটা সম্ভব ধুলাবালি থেকে হার্ডডিস্ককে সুরক্ষা করতে পারেন। 
*হার্ডডিস্কের তাপমাত্রা নিয়মিত মনিটর করতে হবে। প্রয়োজনে সিস্টেম ও হার্ডডিস্ক মনিটর সফটওয়্যার ব্যবহার করতে পারেন। প্রয়োজনে ক্রিটিক্যাল তাপমাত্রা সেট করে নিতে হবে, যাতে হার্ডডিস্ক গরম হয়ে গেলে নোটিফিকেশন পাওয়া যায়। 

★ 
* নিয়মিত Recycle Bin ও Browser Cache মুছে ফেলা। এক্ষেত্রে সিক্লিনার সফটওয়্যার ব্যবহার করা যেতে পারে। 
সুযোগ পেলে বছরে অন্তত একবার হার্ডডিস্কের ডাটা ব্যাকআপ নিয়ে ডিস্ক লো লেভেল ফরম্যাট করে নেওয়া। এতে ব্যাড সেক্টরসহ হার্ডডিস্কে অন্যান্য সমস্যা থাকলে সেটি দুর হতে পারে। 
* প্রয়োজনে উইন্ডোজের ইনডেক্সিং বন্ধ করে দেওয়া। কারণ ইনডেক্সের কারণে অযথাই ডিস্ক ঘুরতে থাকে এবং শক্তি বা ব্যাটারি ক্ষয় 
হয়। 
* UPS ব্যবহার করা। এতে হার্ডডিস্ক ক্রাশ হওয়া থেকে দুরে থাকা যায়। 

* সিস্টেম রিস্টোর অফ করে রাখা উচিত। কারণ সিস্টেম রিস্টোর হার্ডডিস্কের পারফরম্যান্স ধীরগতির করে ফেলে। 
* যে সফটঅয়্যার আপনার প্রয়োজন নাই তা ইনস্টল করবেন না। 
* কাজ শেষ হয়ে গেলে যে সব সফটঅয়্যার দীর্ঘদিন কাজে লাগবে না, সেগুলি আনইনস্টল 

করুন। 
* প্রতি সপ্তাহে কমপক্ষে একবার ডিক্স ডিফ্রাগমেন্ট করুন। সপ্তাহে অন্তত একবার বুট টাইম ডিফ্লাশ তথা পেজফাইল, হিবারফিলসহ সিস্টেম ফাইল ডিফ্রাশ করা। এতে অপ্রয়োজনীয় ফাইলের ঝামেলা থেকে মুক্তি 
পাওয়া যায়। 

কিছু কমান্ড এর মাধ্যমে কম্পিউটার পরিস্কার রাখতে পারেন যেমন-Start Menu ক্লিক করে Run ক্লিক করুন এবং লিখুন %Temp% এরপর Ok-তে ক্লিক করুন, দেখবেন অনেক File এসেছে এগুলি ডিলিট করুন। এতে পিসির সিস্টেম ড্রাইভের জায়গা বাড়বে। 



* আবার Start Menu ক্লিক করে Run ক্লিক করুন লিখুন Temp এরপর Ok-তে ক্লিক করুন, দেখবেন অনেক File এসেছে এগুলি ডিলিট করুন। 
* আবার Start Menu ক্লিক করে Run ক্লিক করুন লিখুন Prefetch এরপর Ok-তে ক্লিক করুন, দেখবেন অনেক File এসেছে এগুলি ডিলিট করুন। 
* আবার Start Menu ক্লিক করে Run ক্লিক করুন লিখুন Recent এরপর Ok তে ক্লিক করুন, দেখবেন অনেক File এসেছে এগুলি ডিলিট করুন। 
* মাঝে মাঝে Hard Disk চেক করার জন্য Start Menu ক্লিক করে Run ক্লিক করুন লিখুন chkdsk এরপর Ok-তে ক্লিক করুন, দেখবেন Hard Disk চেক হচ্ছে। 
* প্রত্যেক ড্রাইভে মিনিমাম ১৫% জায়গা খালি রাখুন, এতে পিসির স্পিড বাড়বে। 


 পিসিতে ডিক্স/পেন ড্রাইভ যাই add করুন না কেন, অবশ্যই ওপেন করার আগে ভালো এন্টিভাইরাস দিয়ে চেক করে নেবেন।  এছাড়া CCleaner ইউটিলিটিজ ব্যবহার করতে পারেন। নিয়মিত কম্পিউটার পরিস্কার রাখার জন্য এটি একটি ভাল সফটওয়্যার।  কম্পিউটারে একটি ভালো মানের এন্টিভাইরাস ইন্সটল করে রাখুন এবং ইন্টারনেট থেকে আপডেট করুন। এবং প্রতিদিন এন্টিভাইরাস দিয়ে স্কান করুন। এতে একটু সময় নষ্ট হবে কিন্তু কিম্পিউটারটি ভাইরাস মুক্ত রাখা সম্ভব হবে। আপনি যদি ইন্টারনেট ব্যবহার করেন তাহলে অবশ্যই লাইসেন্সড অ্যান্টি-ভাইরাস ব্যবহার করুন। তাহলে আপনার ল্যাপটপ ভাইরাসের হাত থেকে মুক্ত থাকবে। ইন্টারনেটে যেসব ফ্রি অ্যান্টি-ভাইরাস পাওয়া যায় সেগুলো ভাইরাস রুখতে ক্ষেত্রে আংশিক কাজ করে, পুরোপুরি 
নয়। 
* কখনোই একাধিক এন্টিভাইরাস ইনস্টল করবেন না, এটি পিসিকে ধীরগতি করে দেবে। আরও অনেক ক্ষতি হতে পারে। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
*/