বিকাশ পিন লক খোলার উপায় ২০২২ ।। Bkash Pin Lock Reset
বিকাশ আমাদের দেশে একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান। দিন দিন এর গ্রাহকের সংখ্যা বেড়েই চলছে। এর মাধ্যমে খুব সহজেই টাকা আদান প্রদান করা যায় দেশের যেকোন স্থান থেকে, যেকোন সময়।আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার বিকাশের ভুলে যাওয়া পিন ঠিক করবেন? অথবা আপনার যদি বিকাশ পিন লক লেগে যায় তাহলে কি করবেন?
সিম কার নামে রেজিস্ট্রেশন জানার উপায়
বিকাশ পিন লক খোলার উপায় ২০২২ ।। Bkash Pin Lock Reset
আপনি যদি আপনার বিকাশ একাউন্টে প্রবেশ করার সময় ভুল পিন দেন মানে পর পর তিনবার ভুল পিন দেন তাহলে আপনার বিকাশ একাউন্টটি লক হয়ে যাবে। আমরা অনেকেই আছি বিকাশ পিন ভুলে যায়। আর সেই বিকাশে যদি টাকা থাকে তাহলে তো চিন্তায় পড়ে যায়।চিন্তার কোন কারণ নেই, আপনি খুব সহজেই বিকাশ পিন ঠিক করতে পারবেন এই আর্টিকেল পড়লে।
অপেক্ষা করুন 120 সেকেন্ড এখানে 120 সেকেন্ড অপেক্ষা করুন |
বিকাশ পিন লক খোলার উপায় ২০২২
বিকাশ একাউন্টের পিন লক কিংবা ভুলে গেলে দুইটি উপায়ে ঠিক করা যায়। প্রথমটি হলো কোড ব্যবহার করে আর দ্বিতীয়টি হলো কাষ্টার কেয়ারের সাথে কথা বলার মাধ্যমে। আমরা আজকে দুইটি উপায়ের কথা তুলে ধরব কিন্তু তার আগে বলব বিকাশ পিন লক রেসেট করার জন্য কি কি থাকা লাগবে।
বিকাশ পিন লক খোলার জন্য আপনার প্রয়োজন হবে যে আইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খোলা সেই আইডি কার্ডটি। তারপর আপনার বিকাশ একাউন্টে কত টাকা আছে সেটা ও জানা থাকতে হবে, তার সাথে জানা থাকতে হবে ৯০ দিনের মধ্যে শেষ কত টাকা আদান প্রদান করা হয়েছে সেই বিষয়টি।
উপোরিল্লিখিত বিষয়গুলো জানা থাকলে খুব সহজেই আপনি আপনার বিকাশের পিন লক রিসেট করতে পারবেন।
বিকাশ পিন লক খোলার উপায়
আমরা প্রথমেই বলেছি দুইটি উপায়ে আপনি আপনার বিকাশের ভুলে যাওয়া পিন রিসেট করতে পারবেন। প্রথমেই দেখাব কোড ব্যবহার করে কিভাবে পিন রিসেট করবেন।
- প্রথমেই আপনাকে আপনার ডায়ালে গিয়ে টাইপ করতে হবে *247#
- তারপর আপনার সামনে বিকাশের ড্যাশবোর্ড আসবে। সেখানে নিচের দিকে দেখতে পারবেন ৯ নাম্বারে Reset Pin নামে একটা অপশন আসে। খালি ঘরে ৯ লিখে Send এ ক্লিক করুন।
- বিকাশ পিন লক খোলার এই অপশনে আপনি দেখতে পারবেন আপনাকে এনআইডি কার্ড এর নাম্বার দিতে বলবে। আপনার বিকাশ যে আইডি কার্ড দিয়ে খোলা সেই আইডি কার্ডের আইডি নাম্বার দিতে হবে।
- বিকাশ পিন লক খোলার এই অপশনে আপনাকে আপনার জন্ম সাল লিখতে হবে। আর এই জন্ম সালটি অবশ্যই ভোটার আইডি কার্ডের হতে হবে।
- বিকাশ লক খোলার এই অপশনটি অনেক গুরুত্বপূর্ণ, এই অপশনে আপনাকে গত ৯০ দিনের কোন ট্রানজেকশন মানে সেন্ডমানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ করছেন কিনা সেটা সিলেক্ট করতে হবে। যদি কোন প্রকার লেনদেন না করে থাকেন তাহলে ৭ লিখে Send করুন।
- বিকাশ পিন লক খোলার উপরের নিয়ম গুলো মানলে এবং আপনার দেওয়া তথ্য যদি সঠিক থাকে তাহলে আপনার ফোনে একটা মেসেজ আসবে বিকাশ থেকে। সেখানে একটা পিন দেখতে পারবেন ৫ সংখ্যার। সেই পিনটি মনে রাখুন। কারণ একটু পর এটার প্রয়োজন হবে।
- এখন আবার ডায়াল অপশনে গিয়ে টাইপ করুন *247# । এখন টাইপ করার পর আপনি দেখতে পারবেন My Bkash ১ নাম্বারে আছে। খালি ঘরে ১ নাম্বার লিখে সেন্ড করুন।
- বিকাশ পিন লক খোলার এই ধাপে আপনি দেখতে পারবেন Change Mobile Menu Pin এক নাম্বার অপ্সহনে আছে। খালি ঘরে এক লিখে সেন্ড করুন।
- বিকাশ পিন খোলার এই ধাপে আপনাকে পুরাতন পিন দিতে বলবে। এর মানে আপনি কিছুক্ষণ আগে ৫ ডিজিটের একটা কোড যে পেলেন সেটা লিখতে হবে। তারপর সেন্ড বাটনে ক্লিক করুন।
- বিকাশ পিন লক খোলার এই ধাপে আপনাকে ৫ সংখ্যার একটা পিন দিতে হবে সেটা আপনার পছন্দের বিকাশ পিন হবে।
- বিকাশ পিন লক খোলার শেষ ধাপে আপনাকে সফল দেখাবে।
আশা করছি খুব সুন্দর ভাবে আপনি আপনার বিকাশ পিন পরিবর্তন করতে পেরেছেন। আপনার যদি এই নিয়মে পরিবর্তন করতে ঝামেলা মনে করেন তাহলে আপনার জন্য আরেকটা নিয়ম রয়েছে। আপনি চাইলে কাষ্টার কেয়ারের সাথে কথা বলে ভুলে যাওয়া বিকাশ পিন পরিবর্তন করতে পারেন।
বিকাশ কাষ্টমার কেয়ার নাম্বার হলো ১৬২৪৭।আপনি চাইলে ১৬২৪৭ নাম্বারের ফোন করে আপনার লক কিংবা ভুলে যাওয়া পিন পরিবর্তন করতে পারবেন।
