ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম ২০২২ । NID Card Download
প্রতিটি নাগরিকের জন্য ভোটার আইডি কার্ড কতটুকু গুরুত্বপূর্ণ সেটা কারো অজানা নয়। আপনার প্রয়োজনীয় এই কার্ড যদি হারিয়ে যায় তাহলে আপনি খুব বড় ঝামেলায় পড়ে যেতে পারেন। কারণ বর্তমানে আপনি যদি ট্রেনে ও ভ্রমণ করেন আপনার সাথে এনআইডি কার্ড থাকতে হবে।নতুন যারা ভোটার আছেন তারা ও খুব সহজেই আপনার হাতে থাকা স্লাপ দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। এমনকি ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন। আজকে আমরা আলোচনা করব ভোটার আইডি কার্ড অনলাইন কপি কিভাবে বের করবেন।
ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম ২০২২ । NID Card Download
অনলাইন থেকে আপনার আইডি কার্ড ডাউনলোড করতে হলে প্রথমেই আপনাকে কিছু তথ্যের প্রয়োজন হবে। এইসব তথ্য ছাড়া আপনি অনলাইন থেকে আপনার আইডি কার্ড সংগ্রহ করতে পারবেন না। তাহলে জেনে নেওয়া যাক কি কি তথ্য আমাদের থাকা প্রয়োজন?
- প্রথমেই প্রয়োজন হবে আপনার আইডি কার্ডের আইডি নাম্বার আর নতুন ভোটার হলে প্রয়োজন হবে ভোটার নিবন্ধন ফরমের স্লপ।
- আপনার জন্মতারিখ
- আপনার ঠিকানা ( বর্তমান ও অস্থায়ী )
- আপনার মোবাইল নাম্বার
- NID Wallet Apps ( Plat Store এ পেয়ে যাবেন )
- ফেইজ ভেরিফিকেশনের জন্য আপনার স্মার্ট ফোন।
এইসব তথ্য থাকলে আপনি খুব সহজেই এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
কিভাবে অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করব?
নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করে আপনি খুব সহজেই ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
- প্রথমেই আপনাকে বাংলাদেশ নিবার্চন কমিশন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই লিংকে https://services.nidw.gov.bd/nid-pub/
- তারপর পর আপনার সামনে দুইটি অপশন আসবে। আপনি রেজিস্টার করুন এখানে ক্লিক করুন।
- ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবির মতো অপশন আসবে।
- এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর আর নতুন ভোটার হলে ফর্ম নম্বর দেন।
- তারপর জন্ম তারিখের ঘরে জন্ম তারিখ লিখে নিচের ক্যাপচা পূরণ করে সাবমিট এ ক্লিক করুন।
- তারপর আপনার সামনে নতুন একটা পেইজ খুলে যাবে সেখানে আপনাকে বর্তমান ও স্থায়ী ঠিকানা দিতে বলবে। সেগুলো পূরণ করে সাবমিট এ ক্লিক করুন।
- তারপর নতুন পেইজে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে বলবে।সঠিক নাম্বার লিখে বার্তা পাঠান এখানে ক্লিক করুন।
- তারপর আপনার ফোনে ৬ ডিজিটরের কোড যাবে সেই কোডটি লিখে বহাল এ ক্লিক করুন।
- এরপর আপনার ফেইজ ভেরিফিকেশনের জন্য একটি QR কোড দেখানো হবে।
- আপনার ডাউনলোড করা এপ্স NID Wallet দিয়ে কোডটি স্ক্যান করে Face Verification করতে হবে।
- Face Verification করার পর আপনার সব তথ্য পেয়ে যাবেন।
- তারপর Scroll করে নিচে গেলে দেখতে পারবেন ডাউনলোড লিখা আছে সেখানে ক্লিক করুন।
- ক্লিক করার পর দেখাবে আবার ডাউনলোড করুন। এখানে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ড ডাউনলোড হয়ে যাবে PDF File আকারে।
- তারপর আপনি কম্পিউটার দোকানে গিয়ে পিন্ট করে আপনি আপনার আইডি কার্ডের অনলাইন ফটো কপি পেয়ে যাবেন।
আশা করছি এখন আপনারা খুব সহজেই আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন উপরের নিয়ম অনুসরণ করে।

